রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি(কুড়িগ্রাম) ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

কুড়িগ্রাম রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।

দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য আলহাজ¦ আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক যুগ্ন আহ্বায়ক মুনজুরুল ইসলাম মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Ads