পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি: পাশে দাঁড়ালেন এমপি আবুল কালাম আজাদ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি: পাশে দাঁড়ালেন এমপি আবুল কালাম আজাদ

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ কে সন্ত্রাসী কর্তৃক মোবাইলে চাঁদাদাবি এবং প্রাণনাশের হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার পাশে দাঁড়িয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

গতকাল বুধবার ২৮ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর সাথে দেখা এবং সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এসময় এমপি আবুল কালাম আজাদ ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন এবং হুমকিদাতা সন্ত্রাসী কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য ডিআইজি এবং জেলা পুলিশ সুপার কে নির্দেশনা দেন।

একই সঙ্গে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, তাঁদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে তিনি তাঁদের পাশে থাকবেন।

স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের হুমকি বা অপরাধমূলক কর্মকাণ্ডের কাছে মাথা নত না করার বিষয়ে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আউয়াল কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল।

জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

গত ২৬ অক্টোবর বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি ০১৯৫০-৯৯৯১৭৮ নং মোবাইল থেকে ফোন করে মোটা অংকের অর্থ দাবি করেন। একজন সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের কোন অর্থ দেওয়ার সুযোগ নাই বললে তিনি ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন।

হয় অর্থ, নয় রক্ত-এই দুটির যেকোনো একটি আপনাকে দিতে হবে।

Ads