রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ বগুড়ার উন্নয়নে সহযোগিতা কামনা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ বগুড়ার উন্নয়নে সহযোগিতা কামনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সহধর্মিণী উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় বগুড়ার যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি তুলে ধরেন বলে জানিয়েছেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করেন সংসদ সদস্য মোশারফ হোসেন।

Ads