দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন ৪ উদ্যোক্তাকে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ

শহীদ আহমদ খান, সিলেট প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন ৪ উদ্যোক্তাকে ২ লাখ ৯০ হাজার টাকার ঋণ বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুবকদের বক্তব্য এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

১ নভেম্বর ২০২৬, রবিবার সকালে দক্ষিণ সুরমায় উপজেলা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোঃ এমদাদুল হক শরীফ।

আমতলীতে যুব দিবস পালিত
১ নভেম্বর, ২০২৬

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা। অফিসারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া।

এ সময় প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুলসুমা খানম জ্যোতি, আত্মকর্মীদের পক্ষ থেকে ইবাদুল হক, সফল উদ্যোক্তার পক্ষ থেকে জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল আহাদ শাহীন এবং যুব সংগঠনের প্রতিনিধির বক্তব্য রাখেন বৈশাখী যুবক কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ, দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ। এ সময় ৪ জন উদ্যোক্তার মধ্যে মোট ২ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

ঋণপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন- ১. জারিফ হাসান মাহির, এগ্রোফার্ম প্রকল্পে ১ লাখ টাকা। ২. ইবাদুল হক, ভগতিপুর মৎস্য প্রকল্পে ৬০ হাজার টাকা। ৩. অমিত কুমার চন্দ্র, কম্পিউটার প্রকল্পে ৫০ হাজার টাকা। ৪. সম্পা দাশ, সবজি চাষ প্রকল্পে ৮০ হাজার টাকা।

ঋণ বিতরণের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads