সুন্দরগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন

একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রতিনিধি(গাইবান্ধা)ঃ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে জাতীয় যুবদিবস উদযাপন

দক্ষ যুব গড়বে,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতারণ, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি’র সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর’র সঞ্চালনায় আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূইয়া নিপন, এনসসিপি, উপজেলা আহবায়ক এম শাহাদাতুজ্জামান জিকু, পৌর আহবায়ক আশানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, সাংবাদিক জাহিদ কামাল,সফল উদ্যোক্তা শ্যামল কুমার, মৎস্য উদ্যোক্তা সোহেল,আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র বর্মণ, বি, আর, ডিবির চেয়ারম্যান, ইফতেখার হোসেন পপেল, প্রমূখ।

Ads