নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে সঞ্জীব কুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তি শয়ন ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জীব কুমার সরকার ওই গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জীব কুমার সরকার আর্থিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। এ ছাড়া পারিবারিক বিষয় নিয়েও তাঁর সংসারে বিরোধ ও অশান্তি চলছিলো। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বজনেরা কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ads