খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আজ বৃহস্পতিবার ০৫ নভেম্বর বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ ক্রীড়া আসরের উদ্বোধন করেন।

এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখান থেকে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।

স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে প্রতিভা বিকাশের নতুন আয়োজনের সূচনা হয়।

Ads