জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আলোচনা সভা

হাবিবুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনে কুষ্টিয়া জেলা প্রশাসনের আলোচনা সভা

০৭ নভেম্বর ২০২৬খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,কুষ্টিয়া কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ০৭ নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

তিনি নিজ হাতে বিভিন্ন বিষয়ের নির্বাচিত সকলের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম । উক্ত আলোচনা সভায় সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে জেলার অপরাধ দমনে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিকবৃন্দ।

Ads