হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালিতে ৩ তেল ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির

হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তারা বলছে, স্থানীয় সময় রোববার ভোরের দিকে অনুমোদনহীন ৩টি ট্যাঙ্কার প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় সেগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে ট্যাঙ্কারগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি।

এক দিন আগে প্রণালিতে ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায় বলে জানায় ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। পরে ওই ট্যাঙ্কার এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, গত ৪৮ ঘণ্টায় ওমান, মিসর, সৌদি, কাতার, তুরস্ক, পাকিস্তানসহ ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এ সময় উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে কথা হয়।

Ads