খুলনা অঞ্চলের হুমকির মুখে সাদা সোনা নামে খ্যাত হিমায়িত চিংড়ি শিল্প হুমকির মুখে

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
খুলনা অঞ্চলের হুমকির মুখে সাদা সোনা নামে খ্যাত হিমায়িত চিংড়ি শিল্প হুমকির মুখে

খুলনায় সাদা সোনা নামে খ্যাত হিমায়িত চিংড়ি শিল্প হুমকির মুখে পড়ছে। এ সেক্টরকে টিকিয়ে রাখতে হবে। এ শিল্প বৈদেশি মুদ্রা আয়ের দ্বিতীয় সেক্টর।

বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে না পারা ও কাঁচামালের অভাবে রপ্তানিমুখী হিমায়িত চিংড়ি কারখানাগুলো ক্রমান্বয়ে যেন বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য হুমকির মুখে পড়েছে দেশের অর্থনীতিতে অবদান রাখা চিংড়িশিল্প। একদিকে রপ্তানি আয় ও হিমায়িত প্রক্রিয়াজাতকরণ কারখানার কার্যক্রম কমে আসার মত চ্যালেঞ্জ রয়েছে।

অন্যদিকে উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ির বিস্তার এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধির মত নতুন বাস্তবতাও তৈরি হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সামগ্রিক চিংড়ি রপ্তানি কমে প্রায় ১৯ হাজার টনে নেমে এসেছে।

আয় দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারে (যা পূর্বের অর্থবছরের তুলনায় কম)। খুলনা অঞ্চলে কাঁচামালের ঘাটতি, লোডশেডিং এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অনেক হিমায়িত চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা দিনভর চলতে পারছে না। সামাজিক ও পরিবেশগত কারণে প্রতিবছর খুলনা অঞ্চলে চিংড়ি চাষ আশঙ্কাজনক হারে যেন কমে যাচ্ছে।

সারাদেশে ১০৩টি রপ্তানিমুখী হিমায়িত মৎস্য কারখানার মধ্যে চালু রয়েছে ৪০টি। এর মধ্যে খুলনাঞ্চলে চালু রয়েছে ৩০টি। চালু কারখানাগুলোর অধিকাংশ কারখানা মূলত কাঁচামালের অভাবে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কমে গেছে রপ্তানি আয়। চিংড়ি চাষ ও উৎপাদন বৃদ্ধি করা না হলে সচল কারখানাগুলোও একে একে বন্ধ হয়ে যেতে পারে। আর এমনটি আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চিংড়ি শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা জানান, স্বাধীনতার পর দেশে ১৭৮টির মত হিমায়িত চিংড়ি রপ্তানিকারক কারখানা চালু হয়েছিলো। ইতিমধ্যে ৭৫টি কারখানা বেশ আগেই বন্ধ হয়ে গেছে। সুদিনের দিনের আশায় বাকি ১০৩টি প্রতিষ্ঠান মৎস্য অধিদপ্তরে লাইসেন্স নবায়ন করে এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের সদস্যপদ বজায় রেখে কোনোরকম টিকে আছে।

যারা চাহিদার বিপরীতে অর্ধেকের কম চিংড়ি রপ্তানি করতে পারছে। প্রতিবছর যেভাবে বাগদা ও গলদা চিংড়ি চাষ কমে যাচ্ছে, তাতে করে আগামী দিনে এ শিল্প থাকবে কি না, তা নিয়ে শিল্পমালিক ও শ্রমিক-কর্মচারীরা রয়েছেন দুশ্চিন্তায়।
খুলনার রূপসা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা অঞ্চলে শত শত চিংড়ি ও মাছের ডিপো রয়েছে।

এর মধ্যে রূপসায় ৪০৫টি ডিপোর মধ্যে দুই-তৃতীয়াংশ ডিপো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। চিংড়ির দেহে অপদ্রব্য পুশ করার অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ২০২৫ সালের অক্টোবর মাসে রূপসায় বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের যৌথ অভিযানে একটি রপ্তানিকারক কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৩৮ মণ পুশ করা চিংড়ি জব্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চিংড়িগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১০০ কেজি পুশ করা চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়িকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে পাইকগাছা উপজেলায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে পরিচালিত অভিযানে তিন জন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ১০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।

রোগবালাই, মানসম্মত পোনার সংকট, লবণাক্ততার ভারসাম্যহীনতা, অতিবৃষ্টি বা খরা ও লোকসানের কারণে খুলনার অনেক মৎস্য ঘেরচাষি বাগদা বা গলদা চাষ ছেড়ে অন্য আয়ে ঝুকছেন। কেউ অন্য মাছ চাষে যাচ্ছেন, আবার কেউ বিকল্প পেশাও বেছে নিচ্ছেন।

বিশ্ববাজারে ভেনামি চিংড়ির আধিপত্যের প্রেক্ষাপটে খুলনা, পাইকগাছা ও সাতক্ষীরাসহ উপকূলীয় ঘেরগুলোতে তুলনামূলক কম সময়ে বেশি ফলনশীল ভেনামি চাষের আগ্রহ বাড়ছে। তবে পরিবেশগত ঝুঁকি, মানসম্মত পোনার সরবরাহ এবং নীতিগত ও অবকাঠামোগত প্রস্তুতি নিয়ে খাত সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা রপ্তানিকারকদের মার্জিন ও কারখানার সক্ষমতা সংকুচিত হচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা কাঁচামালের অভাব ও অবকাঠামোগত চ্যালেঞ্জ অনেক কারখানা সীমিত সক্ষমতায় চলছে।

ভেনামি ও বিকল্প মাছ চাষে ঝুঁকতে অনেকে ঐতিহ্যবাহী বাগদা-নির্ভর আয়ে অনিশ্চয়তা বাড়ছে সংস্কার ও সম্ভাবনা হ্যাচারি ডিজিটাল ট্রেসিবিলিটি, ভেনামি স¤প্রসারণ ও অর্থায়ন আলোচনা দীর্ঘমেয়াদে মান নিয়ন্ত্রণ ও উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা চলছে।

মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর খুলনা’র উপ-পরিচালক মোঃ আশরাফুজ্জামান বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সরবরাহ। এজন্য চিংড়ি রপ্তানি কমে যাওয়ার অন্য যাওয়ার একটা কারণ হতে পারে।

খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান বলেন, রপ্তানী আগের চেয়ে একটু কমে গেছে। তবে উপার্জন আগে যা ছিলো এখনো তাই আছে। কিন্তু বৈদেশিক মুদ্রা আয় দশ বছর আগে যা ছিলো এখনো ঠিক তাই আছে। আর এটা হয়েছে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির কারণে।

চিংড়ি উৎপাদন সময়ের সাথে যেভাবে বেড়ে যাওয়ার কথা সেভাবে বাড়ছে না। আরেকটি বিষয় হচ্ছে খামারগুলোর অবকাঠামোগত উন্নয়ন এখনো হয়নি। মৎস্য খামারগুলোতে পানির গভীরতা সংক্রান্ত একটি সমস্যা রয়েছে। পোনার কোন সমস্য নেই তবে গুণগত মানসম্মত চিংড়ি পোনার এখনো অভাব রয়েছে।

সবকিছু মিলে এসব সমস্যার উত্তোরণ হলে উৎপাদন যেভাবে চাওয়া হচ্ছে সেভাবে করা সম্ভব হবে। এতে উৎপাদন স্বাভাবিকের চেয়ে বেশি হবে। তিনি আরো বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়নের জন্য খুলনা জেলায় রয়েছে সাত হাজার ৪০০ ক্লাস্টার।

যার প্রতি ক্লাস্টারে রয়েছে ২৫ জন করে। অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সেখানে পানির গভীরতা ও মানসম্মত চিংড়ির পোনা সরবরাহ করা প্রয়োজন।

Ads