আগুনে পুড়ে নিঃস্ব ১০ পরিবারের পাশে মানবিক সহায়তা দিলো জেলাপরিষদের সদস্য, ত্রিমতি খিয়াং

জিনিউজ ডেস্ক ২৪
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
আগুনে পুড়ে নিঃস্ব ১০ পরিবারের পাশে মানবিক সহায়তা দিলো জেলাপরিষদের সদস্য, ত্রিমতি খিয়াং

বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায় দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ত্রিমতি খিয়াং।সদস্যদের ব্যক্তিগত সহযোগিতায় রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় ১৬ নভেম্বর সোমবার সকাল ১০ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ টি পরিবারের মাঝে প্রত্যেক কে ৫০০০ হাজার করে মোট ১০ জন ক্ষতিগ্রস্ত পরিবার কে ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর আজ সোমবার ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন তিনি।

এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করে। এ সময় স্থানীয় জনগণ জেলা পরিষদের প্রতি এমন আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানান।ত্রিমতি খিয়াং বলেন জেলা পরিষদে বিষয়টি উপস্থাপন করা হবে। আগামীতে জেলা পরিষদের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার আশ্বাস দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার,

Ads