আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন, ইউএনও’র শুকনা খাবার ও নগদ টাকা বিতরণ

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
আগুনে পুড়ে নিঃস্ব হওয়া পরিবারের পাশে রাজস্থলী উপজেলা প্রশাসন, ইউএনও’র শুকনা খাবার ও নগদ টাকা বিতরণ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আগুনে ৮টি বসতঘর পুড়ে যাওয়ার পর অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান।

রবিবার (১৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও টিন নিয়ে ঘটনাস্থলে যান ইউএনও। এ সময় প্রতিটি পরিবারের হাতে ডাল, তেল, চিনি, মুড়ি, লবণ, আলু, চিড়া, , কম্বল,ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

আগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো পরিবারগুলো সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, এমন কঠিন সময়ে ইউএনও নিজে এসে খোঁজখবর নেওয়া এবং খাবার ও আর্থিক সহায়তা দেওয়ায় তারা অনেক উপকৃত হয়েছেন।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সাবেক গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সলোয়মান , সদর ইউনিয়নের মেম্বার নুরুল আলম উপস্থিত ছিলেন।

ইউএনও ইউছুফ হাসান ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। প্রাথমিকভাবে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আরও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানরাও এই নিঃস্ব পরিবারগুলোর পাশে এগিয়ে আসবেন।

ছবি ক্যাপসন, রাজস্থলীতে আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা দিল উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান।

Ads