সিরাজগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী বকুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জের চেয়ারম্যান পদপ্রার্থী বকুলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ​সিরাজগঞ্জের খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর রহমান বকুলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​সোমবার বিকেল সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার পাঁচিলের ব্রাহ্মণ-বয়ড়া ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
‎খোকশাবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, কবি মোহন রায়হান, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির ‎প্রস্তাবিক কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক মিলন সরকার, খোকশাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়সহ প্রমুখ।
‎
‎এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মনজুর রহমান বকুলের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

Ads