নওগাঁর মান্দায় ১৫.২ লিটার চোলাই মদসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
নওগাঁর মান্দায় ১৫.২ লিটার চোলাই মদসহ দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫.২ লিটার চোলাই মদ সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে ২ নং ভালাইন ইউনিয়নের অন্তর্গত চক জামদৈই বাজারে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভালাইন (সরদারপাড়া) এলাকার জাহানে আলম এর ছেলে তাইজুল ইসলাম (৫৫) ও ভালাইন ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতিগোষ্ঠী পাড়ার মৃত রবি পাহানের ছেলে শ্রী রাম প্রসাদ পাহান (৫৪)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রোববার বেলা ১১ টা ৫ মিনিটের সময় ২ নং ভালাইন ইউনিয়নের অন্তর্গত চক জামদৈই বাজারে মান্দা থানার অভিযানে ১৫.২ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন বলেন, উল্লেখিত ধৃত আসামি দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মাদক মামলা নথিভুক্ত করা হয়েছে। একইদিন বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।

Ads