নন্দীগ্রামে শিক্ষক দেব দুলাল শীলের পরলোকগমণ

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
নন্দীগ্রামে শিক্ষক দেব দুলাল শীলের পরলোকগমণ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেব দুলাল শীল (৫৫) লোকগমন করেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা গ্রামে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (১৫) নভেম্বর) বিকেলে রনবাঘা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ১৯৭১ সালে রনবাঘা গ্রামে জন্মগ্রহণকারী দেব দুলাল শীল ২০১১ সালে রনবাঘা উচ্চ বিদ্যালয় শিক্ষকতায় যোগদান করেন। এরপূর্বে তিনি বামিহাল উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

তার পরলোকগমনে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী জামান বকুলসহ শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

 

Ads