আগুনে পুড়ে নিঃস্ব ৯ পরিবারের পাশে মানবিক সহায়তা দিলো জেলা জাসাস

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
আগুনে পুড়ে নিঃস্ব ৯ পরিবারের পাশে মানবিক সহায়তা দিলো জেলা জাসাস

বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং আর্তমানবতার সেবায় দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি জেলা জাসাসের সহ সভাপতি ও দুই নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোলায়মান। রাঙ্গামাটি জেলা জাসাসের নির্দেশনা ও সহযোগিতায় রাজস্থলী উপজেলার আমছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে শুকনা খাবারসহ নিত্যপ্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগের সম্মুখীন হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর গাইন্দ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমাজ সেবক মোহাম্মদ সোলায়মান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করে।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, শ্রমিক দলের সভাপতি আবদুল হামিদ।

এ মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও নতুন করে ঘুরে দাঁড়ানোর আশার সঞ্চার করে। এ সময় স্থানীয় জনগণ জেলা জাসাসের এমন আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কৃতজ্ঞতা জানান।

Ads