প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে ​স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) প্রেক্ষিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads