লবনচরায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে ছেলে গুরুতর জখম

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
লবনচরায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে ছেলে গুরুতর জখম

খুলনার লবণচরা বুখারীয়াপাড়া সংলগ্ন এলাকায় প্রতিবেশীর সঙ্গে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে মোঃ মহিন খান নামের যুবক গুরুতর আহত হয়েছেন। বাবা মোঃ ফিরোজ খান কে রক্ষা করতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি জখম হন বলে জানা গেছে।

আজ শুক্রবার ২০ নভেম্বর সকাল আনুমানিক ০৯ টার দিকে প্রতিবেশীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে মোঃ মহিন খান ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। মহিন খানের আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানাযায়। খবর পেয়ে ঘটনা স্থানে লবণচড়া থানা পুলিশ পরিদর্শন করেন।

Ads