জাতীয় ক্বিরাত ভিত্তিক রিয়েলিটি শো ‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
জাতীয় ক্বিরাত ভিত্তিক রিয়েলিটি শো ‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭

জাতীয় ক্বিরাত ভিত্তিক রিয়েলিটি শো ‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭, সিজন-১২’-এর সিরাজগঞ্জ বিভাগীয় অডিশন সম্পন্ন হয়েছে। আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭ সিরাজগঞ্জ জোনের অডিশনে টিভি কার্ড পেলো ৬ জন নির্বাচিত কিশোর ক্বারী। শুক্রবার সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদরাসার অডিটোরিয়ামে এ অডিশন অনুষ্ঠিত হয়।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী হাসান মুহিব্বুল্লাহ আল-আজহারী এবং হাফেজ ক্বারী আবুজর গিফারী। দিনব্যাপী অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগিতায় বিচারকদের সূক্ষ্ম পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ৬ জন প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় টিভি কার্ড।

সিরাজগঞ্জ জোনের অডিশন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম। অডিশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার তামিম আতিক, সহকারি ম্যানেজার জহুরুল ইসলাম, রিফাত ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রজাপতি কমিউনিকেশন্সের সহকারী পরিচালক আসিক মুস্তাভী ও সহকারী পরিচালক আসিফ আমির সহ স্থানীয় জিটিভি জেলা প্রতিনিধি।

উল্লেখ্য, প্রজাপতি কমিউনিকেশন্সের প্রযোজনায় আয়োজিত দেশের অন্যতম বৃহৎ এই ক্বিরাত রিয়েলিটি শো পবিত্র রমজান মাসজুড়ে জিটিভিতে (এঞঠ) সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজয়ী পাবেন ৩ লাখ টাকা, প্রথম রানারআপ পাবেন ২ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ পাবেন ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫০ হাজার টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য থাকবে বিশেষ সম্মাননা ও মূল্যবান গিফট
হ্যাম্পার।‘আমান সিমেন্ট সাওতুল কোরআন-২০২৭ এর মিডিয়া পাটনার জিটিভি ।

Ads