বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার রাতে তাকে গ্রপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার পর সুইডেন আসলামকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। দীর্ঘ ২৭ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে নয়টিই হত্যা মামলা বলে জানা গেছে। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজা হয়েছিল তার।

Ads