ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের আইসিইউতে খুলনার সাবেক কাউন্সিলর কাউট

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ঢাকা মেডিকেলের কলেজ হাসপাতালের আইসিইউতে খুলনার সাবেক কাউন্সিলর কাউট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী তালাত হোসেন কাউট। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের প্রিজন ওয়ার্ড থেকে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে আজ রোববার ২২ নভেম্বর দুপুরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মারধরের ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। দুই হাতের ১০টি আঙুল, দুই কনুই এবং দুই পায়ের হাঁটুর অংশের হাড় ভেঙে গেছে। এ ছাড়া তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনাও ঘটেছে। একাধিক স্থানে হাড় ভাঙা ও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গতকাল শনিবার ২১ নভেম্বর রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাউটকে আটক করেন বলে জানা যায়। পরে তাঁকে মারধর করে মতিঝিল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়।

খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর এমন গুরুতর আহত হওয়ার খবর খুলনার রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনার সৃষ্টি করেছে।

Ads