যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পন্সরশিপ বন্ধ করছে আইবিএম

যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান-বি ভিসা ও গ্রিন কার্ডে স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা আইবিএম। যা দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

নতুন নির্দেশ অনুযায়ী, বিদেশি কর্মীদের এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য দেশে যেতে হবে, অন্যথায় চাকরি ছাড়তে হবে।

আইবিএম কনসাল্টিংয়ে বিশ্বজুড়ে অন্তত দেড় লাখ কর্মী কাজ করেন। এই সিদ্ধান্তে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।আইবিএম জানিয়েছে, ব্যবসার পরিবর্তনশীল চাহিদা এবং দক্ষ কর্মীর সহজলভ্যতার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প প্রশাসন কর্মসংস্থান-ভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর কড়াকড়ি আরোপের মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি। এইচ-ওয়ান-বি ভিসার আওতায় মার্কিন কোম্পানিগুলো বিশেষায়িত পদে বিদেশি পেশাজীবী নিয়োগ দিতে পারে।তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

Ads