বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে দলে জায়গা হবে না: আইনমন্ত্রী

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে দলে জায়গা হবে না: আইনমন্ত্রী

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেন, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিএনপিতে কোনো স্থান নেই।

তাঁদের অপকর্মের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত দলের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণœ হতে দেওয়া হবে না। আমরা জনগনের কাছে দেওয়া প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিতে সুবিধাবাদী ও অপরাধপ্রবণ ব্যক্তিদের কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদের পক্ষ থেকে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এ্যাড এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Ads