স্বর্ণের দাম ফের বাড়ল, যে দামে মিলছে ভরি

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
স্বর্ণের দাম ফের বাড়ল, যে দামে মিলছে ভরি

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯০ হাজার সাত টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

গতকাল বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকায় বিক্রি হয়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হয় ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকায়।

Ads