চাকরি দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ
চাকরি দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটির এলপিজি কনভারশন, মেঘনা ফ্রেশ এলপিজি বিভাগ। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: এলপিজি কনভারশন, মেঘনা ফ্রেশ এলপিজি
পদের সংখ্যা: ০২টি

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেকানিক্যাল/অটোমোবাইল)
অন্যান্য যোগ্যতা: সম্পূর্ণ এলপিজি রূপান্তর প্রক্রিয়া তত্ত্বাবধানে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ডিসেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Ads