ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপন কাজ সমাপ্ত করা হবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপন কাজ সমাপ্ত করা হবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, উত্তরাঞ্চলের বেকারত্ব দূরীকরন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক। আগামি ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পে গ্যাস, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ সমাপ্ত করা হবে। যেন প্লট বরাদ্দ নেওয়া শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপন শুরু করতে পারে।

‎মুখ্যসচিব আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বিসিক শিল্পপার্ক মাঠে সভা করতে এসে প্রতিশ্রতি দিয়েছিলেন, থমকে থাকা এই প্রকল্পটি দ্রুত শেষ করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
‎
‎বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি একথাগুলো বলেন।

মতবিনিময় সময় উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ, জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক গন প্রতি রায়, মো. শাহাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর আহমেদ পলাশ। পরিদর্শন শেসে সেখানে তিনি একটি বৃক্ষ রোপণ করেন।

পরে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্মাণাধীন শহীদ শামসুদ্দিন গেট-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

Ads