নওগাঁর সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

এম এম হারুন আল রশীদ হীরা, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নওগাঁর সাপাহারে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধা মর্মান্তিকভাবেে নিহত হয়েছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার সাপাহার-নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দছিরণ বিবি উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।

দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটির চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে তিনি আনারপুর বিস্কুট ফ্যাক্টরির নিকটস্থ পাকা সড়কের ওপর ওঠেন। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ বিষয়ে থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

Ads