নতুন হামলা হলে আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাগচি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
নতুন হামলা হলে আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথেই সমাধান চায় তেহরান। তবে নতুন করে হামলা হলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। রয়টার্স জানিয়েছে এ খবর।

বুধবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওইসব কথা বলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছাতে আন্তরিকতা দেখায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একদিকে অবরোধ ও সামরিক হুমকি দিয়ে অন্যদিকে আলোচনার দাবি করতে পারে না ওয়াশিংটন। আলোচনার আগে ইরানের অধিকার স্বীকার এবং আগ্রাসন বন্ধ করতে হবে বলেও জানান তিনি। আগের চুক্তিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ তার।

অন্যদিকে ইরানের নিরাপত্তা প্রধান পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জানিয়েছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে যেতে দেবে না।

Ads