চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ৩৫ ঊর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা প্রধান

চাঁদপুর প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ৩৫ ঊর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা প্রধান

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফ্যামিলি ডে, পিঠা উৎসব ও আইন পেশায় ৩৫ ঊর্ধ্ব আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই জানুয়ারি ২০২৬ দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গনে সংবর্ধিতদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুজাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) একরামুল সিদ্ধিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী ও অনুষ্ঠান পরিচালনা করেন সমিতি সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান।

সংবর্ধিত আইনজীবীরা হলেন -আলহাজ্ব অ্যাড. মোঃ রুহুল আমিন, আলহাজ্ব অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড.মোঃ নুরুল আমিন দেওয়ান,অ্যাড. শামসুদ্দিন আহমেদ, আলহাজ্ব অ্যাড. প্রফেসর সিরাজুল ইসলাম , অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. বিনয় ভুষণ মজুমদার, অ্যাড. এ. কে এম খালেদ, অ্যাড.আমানুল্লাহ -১, অ্যাড.সেলিম আহমেদ চৌধুরী, অ্যাড. মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাড.তোফাজ্জল হোসেন মিয়া, অ্যাড. হেদায়েতুল্লাহ, অ্যাড.আমানুল্লাহ -২, অ্যাড. মোহাম্মদ রুহুল আমিন খান, অ্যাড. আব্দুল লতিফ শেখ,অ্যাড. মোহাম্মদ নাঈমুল ইসলাম, অ্যাড.তোফায়েল হোসেন জোশেফ, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড, খোরশেদ আলম জমাদার, অ্যাড. কাজী আব্দুল গফুর, অ্যাড. দুলাল মিয়া পাটোয়ারী , অ্যাড. আব্দুল জলিল, অ্যাড.আজহারুল ইসলাম, অ্যাড. নাজমুল হুদা খান, অ্যাড. শহিদুল খান , অ্যাড. মোবারক হোসেন, অ্যাড.আমানুল্লাহ পাটোয়ারী, অ্যাড. মোহাম্মদ মঈনুল আহসান , অ্যাড. শেখ আবুল খায়ের মোহাম্মদ সালেহ, অ্যাড. মোঃ হারুনুর রশিদ ১ , অ্যাড. মনোয়ারুল ইসলাম , অ্যাড. রঞ্জিত কুমার রায় চৌধুরী, অ্যাড.এটিএম মোস্তফা কামাল, অ্যাড.আব্দুস সাত্তার, অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার, অ্যাড. রফিকুল ইসলাম ভূঁইয়া,অ্যাড. মুরাদ হোসেন চৌধুরী, অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. আবদুস সামাদ পাটওয়ারী।

Ads