হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ায় মামলা, স্বামী-স্ত্রী-সন্তান গ্রেপ্তার

কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ায় মামলা, স্বামী-স্ত্রী-সন্তান গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈওে মাদক ব্যবসায়ীদের হামলায় গাজীপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আহত ও হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার দুদিন পর স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদেও গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও হ্যান্ডকাপ উদ্ধার করা যায়নি।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার টানকালিয়াকৈর খানকা এলাকার শাহ আলম, তার স্ত্রী শায়লা বেগম ও তাদের সন্তান শাকিল হোসেন।

এলাকাবাসী, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যার পর কালিয়াকৈর উপজেলার টানকালিয়াকৈর খানকা এলাকায় অভিযান চালায় গাজীপুর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তর।

গাজীপুর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭/৮ জনের একটি টিম এ অভিযান চালায়। অভিযান চালিয়ে তারা মাদক সহ হাবিব নামে একজনকে আটক করে। পওে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে মারধর কওে গাড়িতে তুলে মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়।

হাবিবকে মারধর করায় ভূয়াপুলিশ সন্দেহ হলে মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের ওপর হামলা করে এলাকাবাসী। এ হামলার ঘটনায় গাজীপুর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন, এস আই বাকের, এস আই আরিফ সহ টিমের সাতজন আহত হন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার কওে চিকিৎসা দেয়।

এ ঘটনায় ওইদিন রাতেই গাজীপুর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার পর অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ওই এলাকার শাহ আলম, তার স্ত্রী শায়লা বেগম ও তাদের সন্তান শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বুধবার দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃত আসামীদের গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে। তবে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও হ্যান্ডকাপ উদ্ধার করতে পারেনি মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন ও পুলিশ।

এব্যাপারে গাজীপুর মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে হাতে হ্যান্ডকাপ লাগাই। তাকে আটক করে যখন গাড়িতে উঠাতে যাবো, তখন সে চিল্লা পাল্লা করলে সেখানে ছুটে আসে তার মাদকসিন্ডিকেট সদস্যরা। তারা হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ ওই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় আমি সহ সাতজন আহত হয়েছি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ওই ঘটনায় মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে থানা একটি মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবেএ ঘটনার অন্য আসামীদের গ্রেপ্তার ও হ্যান্ডকাপটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Ads