যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
যুবদল নেতা সাকের হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

যুবদল নেতা ও মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সাকের হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা বাস মিনিবাস , কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন মাগুরা জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনাল এলাকায় রয়েল কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাকের হোসেন। এ ঘটনায় ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রকৃত আসামিকে এখন ধরতে পারেনি। পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করলেও রহস্য এখন উদঘাটন হয়নি। তাই তারা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাল দেয়।

এ ২৪ ঘন্টার মধ্যে পুলিশ মূল আসামিদের ধরতে না পারলে তারা সড়ক অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানায়।তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিযে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।

সংবাদ সম্মেলনে মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

Ads