গণভোটের প্রচারণায় তানোর ও মুন্ডুমালা পৌরসভার ম্যারাথন দৌড়

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
গণভোটের প্রচারণায় তানোর ও মুন্ডুমালা পৌরসভার ম্যারাথন দৌড়

দেশের চাবি আপনার হাতে গণভোট কে হ্যা বলুন প্রচারণায় তানোর ও মুন্ডুমালা পৌরসভার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন মুন্ডুমালা পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক। উপজেলা পরিষদ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে গোল্লাপাড়া বাজার হয়ে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নতুন বাংলাদেশ বিনির্মানে দেশের চাবি আপনার হাতে, গণভোট কে হ্যাঁ বলুন। হ্যাঁ ভোটকে বিজয়ী করতে সরকারী ভাবে প্রচার প্রচারণা চলছে দেশব্যাপী।

যদি রাজনৈতিক দলগুলোর গণভোটের বিষয়ে তেমন কার্যক্রম লক্ষকরা যাচ্ছেনা। সরকারী ভাবে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারী দপ্তর গুলো গণভোটের প্রচারণা করছেন। প্রতিটি অফিসের সামনে দেশের চাবি আপনার হাতে গণভোট কে হ্যাঁ বলুন এমন ব্যানার শোভা পাচ্ছে। তবে তৃনমুলের সাধারণ ভোটারেরা গণভোট বিষয়ে তেমন ভাবে অবহিত না। একারনে গ্রাম পাড়া মহল্লা ও হাট বাজারে বেশি বেশি প্রচারণা করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। কোনভাবে হ্যাঁ ভোট জয়যুক্ত না হলে জুলাই গণঅভ্যুত্থান ভেস্তে যেতে পারে। এজন্য হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।

এসময় উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইমরান হোসেন, সিএ তৌফিক হোসেন, তানোর পৌরসভা কার্যসহকারী ওহেদুজ্জামান বাবু, মাহবুবুর রহমান, কর নির্ধারক বিমল, স্বাস্থ্য সহকারী আব্দুল্লাহ আল মামুন, বিদ্যুৎ মিস্ত্রি মিজবাউল ইসলাম, কর্মচারী নজরুল ইসলাম, আকবর আলী, মুন্ডুমালা পৌরসভার হিসাব রক্ষক আব্দুল আওয়াল, কর নির্ধারক আনারুল ইসলাম, কার্যসহকারী হেলাল উদ্দিন, আফজাল হোসেন বাদল, কর আদায়কারী মুস্তাফিজুর রহমান, প্রধান অফিস সহকারী আবু জাফর, নিম্মমান অফিস সহকারী বুলবুল আহমেদ, বাজার পরিদর্শক মানারুল ইসলাম, নিম্মমান অফিস সহকারী কাজি রুবেল, বিদ্যুৎ পরিদর্শক আব্দুল কুদ্দুস, কর আদায়কারী রাকিব, পাইপ মিস্ত্রি জনি, নলকূপ মিস্ত্রি সাইফুল, ট্রাক ডাইভার তপন, মিকচার মেশিন চালক খালেক সরকার, অফিস সহায়ক সাফিউল, নৈশ প্রহরী এনামুল সহ বিভিন্ন শ্রেণী জনসাধারন ম্যারাথন দৌড়ে অংশ গ্রহণ করেন।

Ads