সিরাজগঞ্জে গণভোটের প্রচার শুরু করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে গণভোটের প্রচার শুরু করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন করেন।

মন্ত্রী পরিযদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: সাইফুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান,
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর ঘন্টা খানেক আগেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এলাকা লোকসমাবেশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।এ সময় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে দেশাত্মবোধক গান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা ।

Ads