মুন্ডুমালা পৌরসভায় জামায়াতের নির্বাচনী সমাবেশ

তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
মুন্ডুমালা পৌরসভায় জামায়াতের নির্বাচনী সমাবেশ

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌর জামায়াতের আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মুন্ডমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ১ তানোর গোদাগড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।

মুন্ডুমালা পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক আনোয়ার হোসেন আমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, সেক্রেটারি মোলাম মোর্তুজা, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, মুন্ডমালা পৌর জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন ও সানাউল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসের, সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আনিসুর রহমান, তানোর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, ইসলামি বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মাইনুল ইসলাম, রাজশাহী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, বাধাইড় ইউপির আমির মাইনুল ইসলাম, মুন্ডমালা কামিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মমিন, জেলা ছাত্রশিবির সাবেক সভাপতি রমজান আলী, তানোর উপজেলা ছাত্রশিবির সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান, বক্তব্য রাখেন তানোর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দেবনন্দ বর্মন, তানোর গোল্লা পাড়া সনাতন ধর্মলম্বীর জনপ্রিয় নেতা দর্শনাথ দাস প্রমুখ।

সবায় বক্তারা আগামীর নতুন মানবিক ও ইনসাব ভিত্তিক দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। স্বাধীনতার ৫৪ বছরে মানব রচিত আইন দ্বারা দেশে শান্তি প্রতিষ্ঠা হয়নি। মানব রচিত আইন দ্বারা কখনো মানব জাতির কল্যান হয় না। সুতরাং জাতীয় সংসদ কে পবিত্র করতে হলে আল্লাহর আইনের বিকল্প নেই। যারা আল্লাহর আইন দ্বারা দেশ সমাজ পরিচালনা করতে চায়না তারা কাফের, জালিম ও ফাসেক।

কিছু ভোট এলে ধার্মিক হয়ে যায় আর ভোট পার হলে ধর্মের বিরুদ্ধে দাড়ায়। কোন লোভে পড়ে পবিত্র আমানত আপনার ভোট অযথা নষ্ট করবেন না। সব দলকে দেখেছেন একটি বার জামায়াতকে দেখেন। যদি আমরা আল্লাহর আইন অনুযায়ী সংসদ পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে আগামীতে ছুড়ে ফেলবেন। জুলাই গণঅভ্যুত্থান যে আশা আকাংখা নিয়ে সৃষ্টি হয়েছিল সেটা বাস্তবায়ন করতে হবে। পরিবর্তনের জন্য গণভোটে হ্যাঁ সিল মারতে হবে। দেশ গঠনের যে সুযোগ এসেছে সেটা কাজে লাগানোর দিন আগামী ১২ ফেব্রুয়ারি।

এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকসহ নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান কলমা, বাধাইড় ও মুন্ডমালা পৌর সভা এবং পাঁচন্দর ইউপির বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।

Ads