সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠানটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব ড. কাইয়ুম আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কম্যান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান।

সভাপতিত্ব করেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শফিউল ইসলাম মেরাজ।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ফজলুল হক হাউস, রানার্স আপ হয় নজরুল ইসলাম হাউস। ২৩ ইভেন্টে শিক্ষা প্রতিষ্ঠানটির ১ হাজার প্রতিযোগী ৮ হাউসে বিভক্ত হয়ে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ডিসপ্লে দেখে আমি অভিভূত হয়েছি। এখানকার শিক্ষার্থী দেশ বিদেশে বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নিয়ে সোনা রুপা ও ব্রোঞ্জ পদক পেয়েছে। যা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হতে পারে। তিনি শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে অংশগ্রহণের আহবান জানান।

বিশেষ অতিথি তাঁর ভাষণে বুদ্ধদেব বসুর কবিতা আওড়ে বলেন, কী ভালো লাগলো আজ এ বিকেল বেলায়। তিনি বোর্ডের সেরা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম উচ্চারণ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে থাকে। এ বছর এসএসসিতে ৮০ ভাগ জিপিএ-৫ পেয়েছে। আর এইচএসসিতে ৮৭ ভাগ জিপিএ-৫ পেয়েছে। শিক্ষার্থীদের উপভোগ্য শারিরীক কসরত খেলাধুলার প্রশংসা করেন তিনি।

Ads