অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে ধানের শীষ ভোটদিন – সাবেক এমপি মোশারফ হোসেন

মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম প্রতিনিধি ( বগুড়া )ঃ
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে ধানের শীষ ভোটদিন – সাবেক এমপি মোশারফ হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভটরা ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমিড়া পন্ডিত পুকুরে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

এসময় তিনি বলেন, ধানের শীষ মনে ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে ধানের শীষ ভোটদিন। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধরাণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন ও জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads