বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন সকাল ৯:০০ টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝিনাইদহ মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ঝিনাইদহ সদর শেখ মোঃ কামরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাহিদ আক্তার, প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল, সাংবাদিক কামরুজ্জামান পিন্টু, সাংবাদিক আমিনূল ইসলাম লিটন, পার্থ কুন্ডু প্রমুখ। জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকাল ৩:০০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

Ads