মাগুরার মহম্মমদপুরে রোগীদের মাঝে কম্বল বিতরণ করে ভোট চাওয়ায় ৫ জামাত কর্মী আটক

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
মাগুরার মহম্মমদপুরে রোগীদের মাঝে কম্বল বিতরণ করে ভোট চাওয়ায় ৫ জামাত কর্মী আটক

মাগুরার মহম্মদপুর উপজেলা হাসপাতালে কম্বল বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগে ৫জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান।

​আটককৃতরা হলেন, ​হুসাইন আহম্মেদ কাবুল (মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর), ​মুকুল (মহম্মদপুর সদর ৬নং ওয়ার্ড সভাপতি), ​ওবায়দুল্লাহ বীন হাফিজার, ​হাবিবুল্লাহ ও​ এরশাদ তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থকেন্দ্রে গত সন্ধায় রোগীদের মধ্যে কম্বল বিতরণ করে দাড়িপাল্লাপ্রতীকে ভোট চাচ্ছিলেন বলে অভিযোগ রযেছে। অভিযোগ পেয়ে পুলিশ তাদেরকে রাতে আটক করে।

 

Ads