নীলফামারী-৪ আসন: বিএনপির প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
নীলফামারী-৪ আসন: বিএনপির প্রার্থীকে সমর্থন স্বতন্ত্র প্রার্থীর

নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী। ধানের শীষের পক্ষে একাত্মতা ঘোষনা করে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন তিনি। এ কারনে নীলফামারী-৪ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মোড় নিয়েছে।

গতকাল শুক্রবার দিনগত রাত প্রায় ১২ টায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি অফিসে বিএনপি মনোনিত ধানের শীষের প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারে হাতে হাত রেখে ধানের শীষের জন্য কাজ করার অঙ্গিকার করেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন। দেরিতে হলেও বিএনপিতে আসা মামুন অর রশিদ মামুনকে মিষ্টি খাইয়ে বরণ করে নেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার। ওই সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বিএনপিতে যোগদানকারী মামুন অর রশিদকে মিষ্টি খাইয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি বলেন,দলের এই ঐক্য নির্বাচনী লড়াইয়ে ধানের শীষকে আরও শক্তিশালী করবে। দলীয় নেতা-কর্মীরা এ সিদ্ধান্তকে নির্বাচনী মাঠে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন এবং বিজয়ের পথ আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দলে যোগদানকারী স্বতন্ত্র প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইন্জিনিয়ার মামুন অর রশিদ জানান, দলকে শক্তিশালী করার জন্য দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে রয়েছি। নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে নির্বাচনে জাল ভোট দিতে না পারে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এজন্য শক্ত অবস্থানে থাকবেন।

Ads