সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের বিশাল জনসভা

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের বিশাল জনসভা

নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বাণিজ্যিক ও বাঙ্গালি-বিহারীর মিশ্র শহর সৈয়দপুরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই সভাটি অনুষ্ঠিত হয় শহরের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

জাতীয় পার্টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

এছাড়া বক্তব্য রাখেন নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ৯ জন ইউপি চেয়ারম্যান, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জাপা নেতা মিঠু, সুজন মাস্টার, আব্দুর রশীদ প্রমুখ।

জাতীয় পার্টির সৈয়দপুর পৌর কমিটির সভাপতি আব্দুস শহীদ সভায় সভাপতিত্ব করেন। পরে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশাল এ জনসভায় লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না, কারো গুজব কথায় কান দিবেন না। আমি নির্বাচনী এলাকায় সত্যিকার উন্নয়ন করতে চাই। সৈয়দপুরের রেলের জায়গা নিয়ে ব্যবস্থা উদ্যোগ নিতে চাই যাতে এলাকার লোক বন্দোবস্ত পেতে পারেন। পিছিয়ে পড়া কিশোরগঞ্জ উপজেলায় হিমাগার তৈরি ও কৃষি শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেন।

Ads