কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থীর জনসভায় উৎসমুখর মানুষের ঢল

মাজহারুল ইসলাম, রৌমারী প্রতিনিধি (কুড়িগ্রাম)ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
কুড়িগ্রাম ৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থীর জনসভায় উৎসমুখর মানুষের ঢল

১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম ৪ আসনে জামায়াতি ইসলামের দাড়ি পাল্লার ১১ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের জনসভায় মানুষের ঢল।

যাদুরচর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা নিজের অর্থে খন্ড খন্ড মিছিল নিয়ে রৌমারী উপজেলার কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে একত্রিত হয়। এতে প্রায় ৫ হাজার জামায়াতি ইসলামের অনুসারীরা সমাবেশে অংশ নিয়ে সমাবেশ সফল করেন। গতকাল ৮ ই ফেব্রুয়ারি বিকাল ৫ টার সময় নেতাকর্মীদের উপস্থিতি শুরু হয় মাগরিবের পর আলোচনা সভা শুরু হয়ে সন্ধ্যা ৯ টার দিকে সমাপ্তি হয়। সভাপতিত্ব করেন যাদুরচর জামায়াতের ইউনিয়ন আমীর আলহাজ্ব মোঃ আলি আকবর ক্বারী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সাবেক উপজেলা আমির ও জামায়াতের মনোনীত দাড়ি পাল্লার প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমির সাবেক অধ্যাপক হায়দার আলী, রাজিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ মাস্টারসহ আরও অনেকেই।

নির্বাচনী আলোচনা সভার বক্তারা বক্তব্যে বলেন চাদাবাজির দিন শেষ চাদাবাজদের মানুষ ক্ষমতায় দেখতে চায়না। বর্তমান যুগের মানুষ শান্তিতে ঘুমাতে চায় নিরাপদে ভালো থাকতে চায়। বক্তারা আরও বলেন বিএনপি একটা চাদাবাজ দল জামায়াতি ইসলাম ক্ষমতায় গেলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবেন এবং উন্নয়নের আলোয় আলোকিত হবে বাংলাদেশ।

এসময় প্রধান অতিথীর বক্তব্যে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান আমার বড় ভাই সেটি কিন্তু আমার বাড়িতে রাজনীতির ক্ষেত্রে সে আমার ভাই না। আসলে আপন দুই ভাই বড় ভাই বিএনপির মনোনীত প্রার্থী, ছোট ভাই জামায়াতের মনোনীত প্রার্থী হিসাবে ভোটের মাঠে হাড্ডাহাড্ডি তুমুল লড়াই
চলছে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।

প্রধান বক্তা আরও বলেন আল্লাহ যদি আমাকে আপনাদের সহযোগিতায় সংসদে যাওয়ার সুযোগ করে দেন তাহ‌লে কোন প্রকার অনিয়ম দূর্নীতি হতে দেবনা ইনশাআল্লাহ এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক।

Ads