নওগাঁ-৩ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
নওগাঁ-৩ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা

নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর আবদুল আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির রফিকূল ইসলাম সোনার, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, প্রার্থীর বাবা মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শহিদুল ইসলাম ফারুক, জুলাই শহীদ আস-সাবুরের বাবা এনাব নাজেজ, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব আল আমিন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবু সুজিত কুমার দাস প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন, এছাড়াও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ যাবতীয় উন্নয়ন করবেন পাশাপাশি এলাকা থেকে দুর্ণীতি, চাঁদাবাজী প্রতিরোধ করবেন। শেষে একটি নির্বাচনী গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Ads