নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
নীলফামারীতে সেনাবাহিনীর হেলিকপ্টার মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর সড়কে ও ভোট কেন্দ্র ভিত্ত্বিক সেনাবাহিনীর আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মহড়ার পাশাপাশি এবার আকাশ পথেও মহড়া চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এমন মহড়া অনুষ্ঠিত হয়েছে নীলফামারী স্টেডিয়ামে।

রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে ও তার উপস্থিতিতে এই মহড়া পরিচালিত হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট দুর্গম অঞ্চলে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে রাপ্লিং বা হেলিড্রপ করে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলার জন্য এ মহড়া আয়োজন করা হয়েছে।

এ সময় নীলফামারী স্টেডিয়ামের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ সেনাবাহিনীর এ মহড়া দেখে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন এবং তাদের কাজের সফলতা কামনা করেন।এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহড়ার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন যেখানে সেনাসদস্যরা হেলিকপ্টার থেকে নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের রণকৌশল প্রদর্শন করেন।

এই মহড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনকালীন সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে বলে এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

Ads