স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে – রওশন আরা

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দিতে হবে – রওশন আরা

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সাথে সাথে গনতন্ত্র্র উত্তরন এবং মানুষের কল্যাণের জন্য ধানের শীষে ভোট দিয়ে গনতান্ত্রিক সরকার গঠন করতে হবে।

মাগুরা ১ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের স্ত্রী রওশন আরা স্বামীর জন্য নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, জনসংযোগ করতে যেয়ে এ কথা বলেন।

গতি ১৫ দিন যাবত তিনি জেলা বিএনপি, কৃষক দল স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কাজ করে যাচ্ছেন। রবিবার দিনব্যাপী কর্মকান্ডের অংশ হিসেবে মাগুরা পৌর এলাকার ৫ ও ৬ নং ওয়ানড উ্ঠান বৈঠক ও জনসংযোগে মহিলা সমাবেশে বক্তব্য রাখেন।ঢাকা ইডেন কলেজের সাবেক এ ছাত্রী তার বক্তব্যে ইতিমধ্যে মানুষের কাছে গ্রহন যোগ্যতা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।

এলকনন নারীরা অনেকেই তার ভক্ত হয় পড়েছেন। তিনি সবার কাছে বলেন আমি মানুষ চিনে ভুল করিনি তাই মনোয়ার হোসের সাথে সুখের সংসার করছি। আপনারা মানুষ চিনতে ভুল করবেননা। তিনি মনোয়ার হোসেনকে ভোট দেয়ার আহবান জানান।

 

Ads