ইনসাফ ও সমৃদ্ধির উলিপুর গড়তে চায় ব্যারিস্টার সালেহী

শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম ব্যুরো ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
ইনসাফ ও সমৃদ্ধির উলিপুর গড়তে চায় ব্যারিস্টার সালেহী

কুড়িগ্রামের উলিপুরে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার সালেহীর মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিবাগত রাত ৮ টায় উলিপুর হাব অফিসে আয়োজিত মতবিনিময় সভায় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সাংবাদিকদের সামনে ইনসাফ ও সমৃদ্ধির উলিপুর গড়তে তার ইশতেহারের আন্ত-পান্ত তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে অতি সহজেই উলিপুরকে এক উন্নত উপজেলায় পরিণত করবেন। এ প্রসঙ্গে তিনি শাসন ও নিরাপত্তা, মৌলিক অধিকার, শিক্ষা ও প্রযুক্তি, কর্মসংস্থান ও অর্থনীতি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও বিদ্যুৎ, কৃষি ও কৃষকসহ নদী ও চর উন্নয়ন নিয়ে তার মহা পরিকল্পনা সমূহ সাংবাদিকদের অবহিত করেন।

একইসাথে তিনি ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সাথে সাংবাদিকদের নিরিবিচ্ছিন্ন কাজ করার উদ্যাত্ত্ব আহ্বান জানান।
মতবিনিময় সভায় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, সহিদুল আলম বাবুলসহ বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সভায় উপজেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

Ads