ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ৯ আসনে যার সম্ভাবনা বেশী

আমিনুল আমিন ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা – ৯ আসনে যার সম্ভাবনা বেশী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) একটি ত্রিমুখী লড়াইয়ের জোড়ালো সম্ভাবনা দেখা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর এই আসনের সমীকরণ পুরোপুরি বদলে গেছে।

ঢাকা-৯ (১৮২ নং আসন) এর বর্তমান মোট ভোটার সংখ্যা ৪,৬৯,৩৬০ জন ।  পুরুষ ভোটার: ২,৩৭,৬৭৩ জন । নারী ভোটার: ২,৩১,৬৮২ জন। হিজড়া/তৃতীয় লিঙ্গ: ৫ জন ।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১২ই জানুয়ারির নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৪,৪৯,৯৫২ জন । বর্তমানে আসন্ন ২০২৬ সালের নির্বাচনের জন্য নতুন ভোটার তালিকার আপডেট অনুযায়ী এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। আসনটি মূলত সবুজবাগ (ডিএসসিসি ওয়ার্ড ১-৬ ও ৭১-৭৪), মতিঝিল (ডিএসসিসি ওয়ার্ড ৭) এবং ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৭৫) এলাকা নিয়ে গঠিত ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৯ আসনে বর্তমানে যাদের সম্ভাবনা ও আলোচনা সবচেয়ে বেশি তার মধ্যে হাবিবুর রশিদ হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত এই হেভিওয়েট নেতা ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে বেশ সক্রিয়। তিনি সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক এবং এলাকায় তাঁর ছাত্র রাজনীতি করার সুবাদে একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী রয়েছে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা আলোচিত এই চিকিৎসক ফুটবল প্রতীক হিসেবে ব্যাপক জনমত তৈরি করেছেন। প্রথমে ডা. তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী হিসেবে টিকিট নিয়েও সাংগঠনিক সমস্যার কারনে এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন।

অন্যদিকে মোহাম্মদ জাবেদ মিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনীত সুপ্রিম কোর্টের এই আইনজীবী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন। জোটের সমর্থন থাকায় তিনিও জয়ের দৌড়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

সারসংক্ষেপ যা বোঝা যায় ভোটারদের মাঝে মূল আলোচনা এখন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার জনপ্রিয়তা নিয়ে। এলাকায় বড় ধরনের কোনো শোডাউন বা মাইকিং না করে ঘরে ঘরে গিয়ে প্রচারণার মাধ্যমে ডা. জারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন, আর অন্যদিকে বিএনপি তাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তির ওপর ভরসা রাখছেন। শেষ পর্যন্ত প্রতীক নয়, বরং প্রার্থীর সততা ও অতীত কর্মকাণ্ডই জয়ের ক্ষেত্রে মূল ভূমিকা রাখবে বলে স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন।

Ads