হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে হিলিতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

আজ বুধবার দুপুরের হাকিমপুর উপজেলায় এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

দিনাজপুর-৬ আসন হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর এ ৪টি উপজেলা নিয়ে গঠিত। যেখানে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ ।

 

 

Ads