(নীলফামারী-৪ আসন)

অন্যের কাঁধে ভর করে ভোট দিলেন ৯০ বছর বয়সী সাজমা বেগম

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ অপরাহ্ণ
অন্যের কাঁধে ভর করে ভোট দিলেন ৯০ বছর বয়সী সাজমা বেগম

ভোটাধিকার শুধু সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিক দায়িত্বের বহিঃপ্রকাশ তা অন্যের কাঁধে ভর দিয়ে ১২ ফেব্রুয়ারি কেন্দ্রে ভোট দিয়ে দেখিয়ে দিলেন সৈয়দপুরের ৯০ বছর বয়ষী নাজমা বেগম। শারীরিক অক্ষমতা ও বার্ধক্যজনিত দুর্বলতাকে উপেক্ষা করে তিনি হাজির হয়েছেন ভোটকেন্দ্রে।

দেখা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভোটকেন্দ্রে ৯০ বছর বয়সী নাজমা বেগম সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন। বয়সের ভার, দৃষ্টিশক্তির দুর্বলতা সত্ত্বেও নিজ উদ্যোগে অন্যের কাঁধে ভর করে কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বেড়িয়ে তিনি বলেন বিগত ১৭ টা বছর ভোট দেয়া থেকে বন্চিত ছিলাম। ভোট দেওয়া আমার অধিকার। একারনে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমি চাই ভালো মানুষের দ্বারা আবার বাংলাদেশ সোনার বাংলায় ভরে উঠুক।

শহরের নতুন বাবুপাড়া এলাকার ৭২ বছর বয়সী আবু বক্কর হাঁটাতে না পারলেও আমিনুল ইসলাম নামের এক আনছার সদস্যের কাঁধে ভর করে কেন্দ্রে প্রবেশ করেন তিনি। দুর্বল হাত পা ও শরীরিক অসুস্থতার পরেও তার চোখে মুখে ছিল হাসির ঝিলিক। দীর্ঘদিন পর পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে তৃপ্ত তিনি।

এছাড়াও ভোট কেন্দ্রে ভোট দিতে যান শহরের ৮ নং ওয়ার্ডের ১০৬ বছর বয়সী জালাল উদ্দীন। মানসিক ও শারীরিক দুর্বলতা নিয়ে দারুলউলুম মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি। তিনি বলেন, একটি মাত্র ছেলে আমার। ছেলেও বউমা বাধা দিয়েছিল, ভোট কেন্দ্রে যেতে।কিন্তু আমি তাদের বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছি এবং ভোট দিয়েছি।

ভোটকেন্দ্রে উপস্থিত নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বয়স্ক মানুষরা কেন্দ্রে এসে ভোট দেয়াটা সবাইকে অবাক করেছে। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা ভোট দিতে এসেছেন এটা গণতন্ত্রের প্রতি তাদের গভীর দায়বদ্ধতার প্রমাণ।

সৈয়দপুর সরকারি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, প্রবীণ ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতি আমাদের নির্বাচন ব্যবস্থাকে মর্যাদাবান করেছে।

শারীরিক অক্ষমতা ও বয়সজনিত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা ভোট দিতে এসেছেন এটা শুধু দায়িত্ববোধ নয়, এটি গণতন্ত্রের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও সচেতনতার প্রকাশ। আমরা তাদের সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। একই সাথে সৈয়দপুরের সব ভোট সেন্টারেই শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে বলে জানান তিনি।

Ads