বিএনপি এগিয়ে ১২ আসনে, জামায়াত ৩

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
বিএনপি এগিয়ে ১২ আসনে, জামায়াত ৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে কিছু কিছু ভোটকেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। সারা দেশ থেকে এনটিভির প্রতিনিধিরা এসব তথ্য সংগ্রহ করে পাঠকদের জন্য প্রতিনিয়ত তুলে ধরছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২টি আসনে এগিয়ে আছে বিএনপি, জামায়াতে ইসলামী এগিয়ে আছে তিনটিতে এবং একটিতে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিএনপি এগিয়ে থাকা আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, নাটোর-১, নাটোর-২, ফরিদপুর-২, ফরিদপুর-৩, ভোলা-৪, ঢাকা-৭, মৌলভীবাজার-৩, কুমিল্লা-৫, কুমিল্লা-৬, রাঙামাটি ও বান্দরবান।

জামায়াতে ইসলামী এগিয়ে থাকা আসনগুলো হলো—বাগেরহাট-২, গাজীপুর-৪, কুষ্টিয়া-৩।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে থাকা আসন হলো—বরগুনা-১।

Ads