ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
ভোট দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মিরপুর ৬০ ফিটে অবস্থিত মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

জামায়াত আমির এবার ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

Ads